স্বাতী
- আরিফুল হক - যুক্তাঞ্জলি

ফুরিয়ে যেওনা, তোমার অনেক বাকি!
জং ধরে যায়, স্বাতী! জং ধরে গেছে কলমে
অন্যসময়ে কান পেতেছি আমি, মহাকাশে একাকী নও তুমি,
সময়ের দু ভাঁজ যাত্রা , দুই প্রান্তের আমরা-
বড় একাকী ছিলাম, ক্ষনিকের এই সমাগম!
আলোকবর্ষগুলো শেকলের মত জোড়া, দুরত্ব নিয়েছে ছুটি!
স্বাতী! এখন তুমি আর আমি,
ভেসে থাক, ভাসিয়ে নেবে আমায়? কৃষ্ণগহ্বর রাগে শাসায়,
ওই বামন নক্ষত্রের পানে চেয়না, ভাসতে তোমায় দেবেনা,
স্বাতী, এখন বাড়ী যেওনা!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026