আক্ষেপ
- আরিফুল হক - অপ্রকাশিত

নগরের দেয়াল জুড়ে রক্তের দাগ,
নাই অনুরাগ, এখানে ভালবাসা হয়না,
কড়িবরগা, চৌকাঠের দিন শেষ!
দিয়েছো আমায় অশেষ,
এখন যে দিন আমার যায়না!
শুনেছো ওদিকে এখন কান্নার ঢল,
নোংরা নদীর জলেও ছলছল আকুলিতে
আমাদের মহাপ্রয়ান,
কোন অবিশ্বাসে বল ভালবাসি?
কোন বিশ্বাসে বল কাছে আসি?
নগরের দেয়াল জুড়ে বেখেয়ালে সেঁটে দেয়া
তিক্ততার লিখন,
তুমিতো এলেনা তখন,
এখন দিন যে আমার যায়না!
তোমারও কি এমন হয়না?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026