তোমার আমার দেশে যাব!
- আরিফুল হক - অপ্রকাশিত

আমিও হয়ত এমনি করে ফিরে
যাব, তোমার আমার নতুন দেশে!
বলব কথা মুখোমুখি তেমন করে
আমাদের এই মরণ শেষে!
এই জীবন্ত, যন্ত্রনাময় জীবন থেকে
একটু দূরে যেমন তুমি দাঁড়িয়ে আছ
মুখ ফিরিয়ে,
ফিরবে সেদিন, হাসবে সেদিন
গভীরতম প্রনয় নিয়ে,
এই উপেক্ষার প্রহরগুলো বড্ড বড়,
পারলে এবার ক্ষান্ত দিও,
শুদ্ধ তোমার আঙুল গুলো ধরতে দিও,
আহ্! হাসছো যে বড়!
ভাবছো জানি, পাগল একি!
পিছু আমার ছাড়বে নাকি?
নইলে নাহয় বকেই দিও
একটুখানি!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026