মাটির টান
- শেখ মাফিজুল ইসলাম

অনিচ্ছা সত্ত্বেও যেতে হবে মাঠে-
জমি-জিরেতের টান বড় বেসামাল;

হাতের তালু থেকে মুখ তোল আরমান চাচা
ঝুড়ি-কোদাল মাথায় নিয়ে ছুটতে হবে তোমাকে
কনুইয়ের গুঁতো খেয়ে ভিড়-ট্রেনে উঠতেই হবে তোমাকে
তুমি এখন ঝড়ের মুখে সারেং
টানটান ক’রে নাও কপালের ভাঁজ;

স্যাঁতসেঁতে ঘরের দাওয়ায় চাচির কথা মনে পড়ছে ?
গলাছেড়ে গেয়ে নাও উজানের গান,
দেখবে, কলম্বাসের দৃঢ় চিবুবে ঝ’রে পড়ছে
হাসির কুর্চিফুল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

০১-১১-২০১৪ ১১:৪৭ মিঃ

ভালো লাগলো

০২-০৮-২০১৪ ১৭:২৪ মিঃ

আপনার লিখা ভালই লাগছে, বেশি বেশি লিখুন, ধন্যবাদ ।

০৫-০৪-২০১৪ ১৩:১৩ মিঃ

মাটির টান, কবিতাটি পড়ে খুব ভালো লাগলো


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026