অসুস্থ এই শহরে
- আবদুল্লা আল ফয়সাল - অসুস্থ এই শহরে

অসুস্থ এই শহরে বেশীদিন থাকা হবেনা আর,
এমন কোন পানশালা নেই হৃদয়ের অসুখ সারাবার,
এমন কোন নদী নেই, নারী নেই, বিশ্বস্ত বৃক্ষ নেই যেখানে
ক্লান্ত পথিক জিড়িয়ে নিতে পারে আরেকবার।

চারিদিকে অবিশ্বাসের ছোঁয়া, আকাশে ধুসর মেঘ-বিষাক্ত ধোয়া,
হাওয়ায় উড়ে মরা শকুনের গন্ধ, গুম-খুনে শঙ্কিত জীবন-নগর পিতা অন্ধ,
এখানে মানব ভ্রুণ নর্দমায়- পাইপ লাইনে আটকে থাকে,
এখানে বিত্তবানের সন্তানেরা কসাই হবার অধিকার রাখে।

রাত দুপুরে নিষিদ্ধ পড়ায় পতিতদের আনাগোনা,
মুখোশের আড়ালে আসল মানুষ সহজে যায়না চেনা,
দরবেশ বাবা, টেবলেট বাবা ঘুমায় মন্ত্রীর খাটের নিচে,
পুলিশ-র্যা ব দৌড়ে হয়রান পাতি মাস্তানের পিছে।

অসুস্থ এই শহরে বেশীদিন থাকা হবেনা আর,
দিনে দিনে মানুষের কপালে ভাজ পড়ে বিষন্নতার,
ঘুরে ফিরে কালো বিড়াল বসে বাংলার মসনদে,
অবসাদ জাগে, ফিরে যাই বাতাসে দোল খাওয়া ধান ক্ষেতে, গাঁয়ের পথে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026