অপেক্ষা
- রফিকুল ইসলাম ইসিয়াক
ইচ্ছে ছিলো মন ভেজাবো,
তোমার হাতটি ধরে ।
ভাবনাগুলো দিক হারালো,
অমানিশার ঘোরে।
ফূল ফুটেছে ঝিলের জলে,
জলাকার চিকচিক।
স্বপ্নগুলো মেলবে পাখা,
ফিরলে তুমি ঠিক ঠিক ।
সেই আশাতে ই গুনগুনিয়ে,
গাইছি দেখো গান।
রাত নিশিতে ছন্দ সুরের,
মিলিত ঐক্যতান।
কি চাই তোমার মানসীপ্রিয়া,
কিসে তুমি খুশি ?
কি পেলে তুমি হাসবে বলো
মন ভোলানো হাসি?
বলেছিলে ফিরবে তুমি,
আসবে তুমি কাছে।
ভাবনাগুলো আঁকছে ছবি,
অলীক উল্লাসে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।