মিথ্যাবাদী
- আকলিমা সিকদার

মিথ্যার তরে সত্য লুকায় সত্য বলতে ভয়,
সত্য কে দেয় ধামাচাপা মিথ্যার করে জয়।
মিথ্যাবাদী এগিয়ে আছে উচ্চ করে শীর,
সত্যের পিছনে বলছে ওরা মিথ্যা মহাবীর।

সত্য লুকিয়ে তারা উল্লাসে গায় মিথ্যার জয় গান,
কজন দিয়েছে বাপো সত্যের তরে জীবন বলিদান।
হাসতে হাসতে বলে মিথ্যা, সত্য নিয়ে ছলাকলা,
সত্য ছেড়ে ধরলো তারা মিথ্যা পথে চলা।

সত্য বলতে গিয়ে যারা সত্য দিয়েছে মাপ,
তারা কি জানে সত্যের তরে মিথ্যা যে পাপ।
ভুলে গিয়ে সকল সত্য কথন নিয়ে মিথ্যার জুলি,
সকাল থেকে সন্ধ্যা শোনি মিথ্যা মুখের বুলি।

ওরে মিথ্যাবাদী সত্য কি তোর অন্তরে নাই,
সত্যের আগুনে যেদিন মুখটা পুড়ে হবে ছাই।
মিথ্যা যে কি বুঝবে সেদিন নিবে সত্যের ডালা,
সত্যনিষ্ঠা হবে আর মিথ্যার দোয়ারে তালা।

সত্য নিয়ে জীবনে যারা করিলো নয় ছয়,
মিথ্যার তরে তারই হবে নিকৃষ্ট পরাজয়।
আর নয় মিথ্যা বলা সত্যের ধরিলো হাল,
পুড়িয়ে দাও অন্তরে যত ছিলো মিথ্যার জাল।


রচনাকাল-18-06-2026


০৬-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১৫-০৭-২০২৬ ২০:৫৮ মিঃ

সুন্দর কবিতা ।সুন্দর ভাবে প্রকাশ

০৬-০৭-২০২৬ ১৬:২৭ মিঃ

বতর্মান একদম তাই
সুন্দর কলম


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026