আঁধার ভাঙা সূর্য [১৯৭১ এর কবিতা]
- রফিকুল ইসলাম ইসিয়াক

আঁধার ভেঙে দেখা দিলো নতুন আলোর রবি।
শোষণের মাঝে লুকিয়ে ছিলো স্বাধীনতার ছবি।

বহু দিনের অপমানের আর শোষনের বঞ্চনা।
ক্রমে ক্রমে রুপান্তরিত হলো মুক্তির চেতনা।

সীমার বাঁধন অতিক্রমে গর্জে উঠলো জাতি।
বাঁধার বিন্ধ্যাচল পেরিয়ে এলো, নতুন প্রভাতি।

লড়াই হলো রক্ত নিলো পাক সেনাদের দল।
বুকের মাঝে বইলো ব্যথা চোখে অশ্রুজল।

সেই রক্ত জলে শপথ নিলো, দৃপ্ত তরুনেরা,
সর্বোচ্চ ত্যাগে জীবন দিলো বীর মুক্তিসেনা।

লক্ষ মা বোনের অপমানের অসহ্য শোকগাঁথা ,
শুনতে লাগে বুঝি এ এক অবাস্তব রূপকথা।

রূপকথা নয় রূপকথা নয় এই তো স্বাধীনতা
বাংলা মায়ের জন্মকালীন কষ্টের শোক গাঁথা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026