শীতার্ত
- রফিকুল ইসলাম ইসিয়াক
শীতপ্রহরে হিম কুয়াশা নিয়ে,
কাব্য হতে পারে।
কাব্য কথায় শীতার্তের
দুঃখ ঘোচে নারে?
কত মানুষ সম্বলহীন,
নাইকো ভবিষ্যত।
বলতে গেলেই নানান যুক্তি,
নানান মতামত ।
যে মানুষগুলো পথের পাশে
থরথরিয়ে কাপে!
কে জানে শাস্তি পায় কেন ,
কার কর্মের অভিশাপে?
সবার ই তো আছে একরকম
মাথার উপর ছাদ।
কারো কারো আরো বেশী ই আছে,
এক কথায় রাজপ্রাসাদ।
ভন্ডামি আর চাটুকারে,
ভরে গেছে দেশ!
সবকিছুতে ই ফাজলামি,
লজ্জার নাই রেশ।
একটি জামা একটি কম্বল,
এতেই কি সমাধান!
ফেসবুকে পোষ্ট, টুইটারে পোষ্ট
দারুণ গুনগান!
এসব ছাড়ো ঝেড়ে কাশো,
মুখোশ খুলে রাখো ।
শীত নাটকের ফটোসেশন
আর দেখতে চাই নাকো।
চলো সবাই এগিয়ে যাই,
দুঃখী মানুষের অভাবে।
শীতার্তের পাশে দাড়াই
সরল মনোভাবে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।