শ্রীরাধিকার মন
- রফিকুল ইসলাম ইসিয়াক

শ্যামের বাঁশির দোদুল দোলা ,
শ্রীরাধিকার মনে।
প্রেম বিরহে কাটে অহর্নিশ,
দুরন্ত ভরা যৌবনে।

কৃষ্ণ অভিমুখে সদা সর্বদা
রাইকিশোরীর দুনয়ন ।
অন্তর কাঁপে অবিদ্যমানতায়,
অস্থির চঞ্চলমন।

হায় রাধিকা কি হেতু তুমি,
এতোটা অভিমানী।
কৃষ্ণ তোমার, তোমারই আছে ,
রইবে তোমার ই জানি।

অবিনশ্বর প্রেম এমনিতো হয়,
শত অভাব জ্বালা ।
মদিরা মাতাল তব জীবন মন,
যেন কণ্টক মালা।

সাধনার ধন শ্যাম প্রিয়জন,
হৃদয় মানিক্য তোমার।
তাহাতে বিলীন তব মনপ্রাণ
তাহাতেই একাকার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026