প্রেমঃ সেতো দুর্মর চঞ্চলতা
- রফিকুল ইসলাম ইসিয়াক
তোমাতে উতলা ঊরা প্রেমের বিরহে,
আমার হৃদয়ের বাম অলিন্দ কামঠ কামড় আঘাতে….।
অন্তঃকরণ সদাসর্বদা দিকভ্রান্ত হয়।
দীর্ণ হৃদয় অবনীধামে
যেন সদা আকুলীভুত।
প্রেম সেতো দিব্য নাকি?
কলিযুগে দুর্মদ ভ্রষ্ট!
মদিরা আসক্ত হৃদয় তদবধি
শুধু তোমার ই পানে ধায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।