মধুরিমাঃ এ আমারই ব্যর্থতা ।
- রফিকুল ইসলাম ইসিয়াক

মধুরিমা,
তোমার খোলা আকাশে
আজকাল পারিজাত ফুলগুলো
বড্ড বেশি রঙীন দেখায়।

তোমার বাহান্ন তীর্থের শরীর
আমায় অনর্থক রাত জাগায়।

তোমার ওই নিটোল কোমর,
বাঁকা ঠোঁট,চঞ্চল পটলচেরা চোখ,
দীর্ঘ কেশ
একহারা গড়ন,চলার ভঙ্গি,
আমার হৃদয়ে কেবলি নিগম তুলে ধায়।

আচ্ছা তুমি এরকম পাকাল মাছের মতো
পিচ্ছিল কেন বলতে পারো?

তুমি কি জানো?
তোমার জন্য আমার এই পৃথিবীতে আসা।
তোমার জন্য আমার সমস্ত কবিতার পঙক্তিগুলো এলোমেলো এবং প্রথাবিমুখ ।
তোমার জন্য আমার স্বপ্নদিনের অশ্রুত হাততালি দেয়,
তোমার জন্য আমার যত নিকোটিন পোড়ানো।
জানিনা , জানো কিনা ?

একবার হলেও আহ্লাদি করে বলতে তো পারো !
হোক মিথ্যে করে!
বলতে তো পারো!
ছাড়ো তো এসব ভাবনা চিন্তা আর
বিড়ি সিগারেট , আমার হাতটা ধরো।

জানি তুমি উত্তর দেবে না ,
বলবেনা কোন কথা।
হয়তো নৈবেদ্য সমূহ সঠিকভাবে উপস্থাপিত হয়নি
তোমার মন মন্দিরে।
হয়তো ফুটিয়ে তুলতে পারিনি আমি আমার
মনের ব্যক্তিগত বার্তা সকল,
তোমার মনের মতো করে সাবলীল হরফে ।
ঠিক আছে ধরেই নিলাম, এ আমারই ব্যর্থতা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026