মধুরিমা
- রফিকুল ইসলাম ইসিয়াক
মধুরিমা,
বসন্ত তোমাকে সাজিয়েছে নিজ হাতে
তোমার সারা শরীরে তুমি গেঁথে রেখেছো গানের অলংকার
অস্থির অবগাহনে তুমি ছড়ালে ভোরের দীপ্তি নব রবি কিরণে
প্রণাম তোমায় হে ভালোবাসার দেবী।।
তোমার ছায়ায় আমি খুঁজে পেয়েছি বাঁচার সঠিক অর্থ
কঠিন সময় জয় করেছি তোমার ই অনুপ্রেরণায়
তোমার তনু স্রোতস্বিনী সম বয়ে চলে আমার হৃদয় গভীরে
তুমি আরো সিক্ত করো আমায়, নিঃস্ব করো আমায় হে ভালোবাসার দেবী।।
তোমার শরীরের বর্ণ বাহারে আমি হারাই বারবার
আমায় তুমি ভাসিয়ে নিয়ে চলো বানের জলের মতো………..।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।