তুমি আর আমি
- রফিকুল ইসলাম ইসিয়াক

মন মোর চায়, প্রতি সন্ধ্যাবেলায়
পুঁথি নিয়ে বসি পিঁড়িতে
চুপি চুপি পায়, লাল আলতায়
মাখামাখি তুমি মাটির সিড়িতে।।

এখন কি হবে? বুঝিনি তো আগে
তুমি কাঁপো ভয়ে থরোথরো
আমি বলি কানে মুখে, ভেবোনা তুমি, ওকে
তবু তুমি ভয়ে লাজে মরোমরো।।

কেরোসিনের আলো, তোমার রূপ বাড়ালো
লাল পেড়ে শাড়িতে তোমায় মানিয়েছে বেশ
তুমি দেখো আমি দেখি, হাসি লাজে মাখামাখি
হাত খানি ছুঁতেই হঠাৎ কড়া নির্দেশ।।

কি হচ্ছে কি এখন, করেছি না বারণ ?
মেলামেশা যাবে না, ওর আর তোমার
তোমার চোখ ছলো ছলো, কি জানি কি হলো
দিলে ছুট সেই, ফিরলে না আজও আর।।

পরস্ত্রী তুমি সেকথা জানি, মানে না মোর ছোট প্রাণখানি
ভাল থেকো তুমি, ভালো রইবো আমি, দিলাম কথা প্রাণমণি।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026