অবলম্বন
- রফিকুল ইসলাম ইসিয়াক

চোখের কাজল দেয়া সেই কবে ছেড়ে দিলে খেয়াল ই করিনি ।
ইদানিং তুমি আর অভিযোগ করোনা ।
সংসারের ঝঞ্ঝাটে সব স্বপ্নের জলছাপ মন থেকে মুছে গেছে মনে হয় ।
ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাবার প্রস্তুতি নয়তো ?

সন্তানদের স্বপ্ন হয়ে উঠলো প্রতি পলে আমাদের স্বপ্ন
যথারীতি ,
সবার স্বপ্ন পূরণের পর নিজেরা দুঃস্বপ্নে পতিত হলাম মহাকালের আবর্তে ।।

ঝগড়া ছেড়েছো বহুদিন আগে!!
আজকাল আমার খোঁজ খবর একটু বেশি বেশি রাখছো কি ?
কারণে অকারণে টুকটাক কাজের ভিড়ে উঁকি দেয়া মনের দরজায়…..।
ছোটোখাটো ছেলেমানুষী!!

অতীত ভাবলে হাসি পায় এখনো..।
উত্তাল প্রেমের দিনগুলোতে…
সব কথার ছলে বা কাজে জানিয়ে দিতে তোমায় ভালবাসি ।
এখন স্বপ্নগুলো হারিয়ে গেছে সুখ খোঁজার ভিড়ে ।
আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভাল লাগে ..।

সুমনের সেই বিখ্যাত গানটা কিন্তু খুব করে কানে লেগে আছে……
হাল ছেড়োনা বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে ……।
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে ।।

প্রিয়তমা তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো বুকের মাঝে ।
এই বয়সে বেঁচে থাকার স্বপ্নটাকে জাপটে ধরতে ভালো লাগে ।
অকারণে কেনো জানি মনে পড়ে বসন্ত দিনের কথা ,
শরতকালে কাশের বনে শিউলির মালা গাঁথা……
মনে মনে কবে কবে হারিয়ে গেল সুসময়গুলি …..।

দয়া করে হাজার দুঃখের ভীড়ে ভালোবাসার স্বপ্নটাকে হারিয়ে ফেলো না
ঘুরে দাড়ানোর স্বপ্ন কিন্তু আমার এখনও গেল না ।

মনে রেখো ,
সন্তানেরা যে যার মতো শুধু তুমি আর আমি দুজন ।
শেষ বেলাতে অসহায় দুই মানব মানবীর ভালোবাসাই একমাত্র অবলম্বন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026