তিমির রাত্রি ব্লাক কফি ও আমি
- রফিকুল ইসলাম ইসিয়াক

চারদিক আঁধারে নিমজ্জিত শুনশান চরাচর।
রাতভর তিমির ধূসর ধূমায়িত খেলা চলছে অবিরাম প্রকৃতিতে,
খোলা আকাশের বুক হতে ঝরে পড়ছে, বিন্দু বিন্দু হিমশীতল নির্মম দুরাশা…
যা আমার বেদনাকে তরঙ্গায়িত করছে,
আর সেই সুযোগে রাতের আকাশ, মিটিমিটি জোনাকিরা,
লিখছে তাদের যাপিত জীবনের যত দুঃখ কষ্ট বেদনার গল্প গাঁথা –
আমার মনের পাতায় পাতায়।

বাতাসের ভাঁজে ভাঁজে লুকায়িত অলৌকিক সুরভির তরঙ্গমালা…
কেবলি ছুঁয়ে যেতে চায় মন বেদনার কাব্যকে ছন্দায়িত করতে।
এদিকে আমার বৃত্তাবদ্ধ মনজুড়ে শুধু তোমায় না পাওয়ার আক্ষেপ।
আজ সারা রাত অতীতের বিমূর্ত স্মৃতি, এই আমি এবং ঘন আঁধার ……।
আর অবশ্যই তুমি, তোমার কবিতা, গান, অতীত মুগ্ধতা.. জ্বালা সুখস্মৃতি সব একসাথে ।
এবং আরো থাকবে কঠিন জ্বালাময়ী হিমের তপ্ত পরশ………
সাথে ব্লাক কফি আমার নিয়ে কাটাবে নির্ঘুম রাত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026