অনাথ বালক
- রফিকুল ইসলাম ইসিয়াক
রুক্ষ শহর স্বার্থবাদী মানুষ,
প্রচার প্রসার লোভী!
টাকার গরমে কিনতে
চায় এই পৃথিবী।
পথে যেতে যেতে কি মনে করে
একটি অনাথ বালক,
অবাক চোখে তাকিয়ে রয়
দৃষ্টি অপলক।
একমুঠো খাবার একটু পানি,
জোটেনিকো তার এবেলা,
মানুষের জঙ্গলে পেয়েছে সে
কেবলি নিদারুণ অবহেলা।
সারি সারি কত খাবার,
কত রকমের পদ।
দেখে দেখে সুখ পায় সে,
এমন ই বোকা নির্বোধ।
কলের জল সঙ্গী যে তার,
ডাস্টবিন খাবার টেবিল।
কুড়িয়ে খেয়ে তৃপ্তির হাসি
হাসে সে অনাবিল।
পোষাকটি তাহার শতছিন্ন
ছিন্ন তাহার হৃদয়।
এত বড় এই পৃথিবীতে তার,
কেউতো আপন নয়!!!
হায় বিধাতা কেন তারে তুমি
সৃজিলা ভুবন মাঝে ?
কেন তার তুমি এত পরীক্ষা নাও
প্রতিদিন সকাল সাঁঝে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।