শিশুতোষ কবিতা গুচ্ছ
- রফিকুল ইসলাম ইসিয়াক

[১]
হাওয়ায় দুলে নৌকা চলে
খোকন হলো মাঝি,
সবাই চড়ে নৌকাতে তার,
মা হয়না কেবল রাজি।
খোকা হেসে কয় মাগো তুমি ,
বড্ড অবুঝ মেয়ে
তোমার খোকা বড় এখন,
ঠিক নেবে সামলিয়ে।।

[২]
সাঁঝ বেলাতে খোলা আকাশ
আবির রঙ মাখে।
বাচ্চা পাখির ছানা দুটি,
কাঁদছে বসে শাখে।
মা গেছে হারিয়ে তার,
বোনটি আছে সাথে।
বড্ড বেশী ভয় পাচ্ছে,
আঁধার ঘনাতে।।

[৩]
খোকা ছুটলো মাছ ধরতে,
ছিপ নিলো হাতে,
তার ভয়েতে মাছগুলো সব
লুকালো পাঁকেতে।
ছিপ নিয়ে বসে খোকা ভাবে
কোথায় সব মাছ !
ঢাকঢোল পেটাতে গিয়ে,
পণ্ড হলো কাজ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026