ঝরা শিউলি
- রফিকুল ইসলাম ইসিয়াক
আমি যেদিন হবো ঝরা শিউলি,
খুঁজোনা আমার তোমরা খুঁজোনা।
পথে যেতে যেতে হঠাৎ দেখা,
পথের শেষই আমার ঠিকানা।
আমি হারাবো যবে অনন্তের পথে,
যেথা তারা সকল ফুটে রয়।
বুনোফুল আমি, আমার গন্ধ
আসলেই এমনি হয়।
এ পৃথিবীর পরে এসেছিনু আমি,
কিছু দিনের তরে হায়।
শুধু হয়ে রব তোমাদের স্মৃতি
হয়তো রয়ে যাবো ভাবনায়।
তোমাদের নির্লোভ ভালোবাসা,
আমায় করেছে আপ্লুত।
সেটুকু ই আমার মাথার মণি,
শত শ্রদ্ধায় অবনত।
অদেখা জগতের অচেনা সাথীদের
স্বার্থ হেথায় অদৃশ্য।
ভালোবাসা তাই এত মোহময় রূপে,
হয়ে ওঠে প্রকাশ্য।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।