স্পর্শ
- রফিকুল ইসলাম ইসিয়াক
ঘুম ঘোর ভেঙে দেখি দক্ষিণা মলয়,
বারেবারে ইশারায় কিছু বলিতে চায়।
চকিতে ভেবে আমি উদাসী হলাম,
এসেছিলে মৌনী তার প্রমান পেলাম।
এসো তবে ধরো হাত ছুঁয়ে দাও মন।
অকালবোধনে ভিজুক নব যৌবন।
কামনার জলরাশি হোক তবে ফুল,
করি এসো ছোঁয়াছুয়ি হয় হোক ভুল।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।