অগ্রহায়ণের গান
- রফিকুল ইসলাম ইসিয়াক
অগ্রহায়ণে আজ দোদুল্য প্রাণ,
বাতাসে নতুন ধানের ঘ্রাণ ।
ছুটলো ছুটে মন যে মোর,
রাত্রি শেষে নতুন ভোর।
দূর্বা সাজে হিম বাহারে,
সেই স্পর্শে ফুল প্রকাশে।
আবছায়ার এক ঘোরের মাঝে,
জুঁই কলিরা নিত্য হাসে।
এক ছুটে ধায় কাঠ বিড়ালী,
সাতসকালে গুড় পাটালি!
শীতসকালে ঘুমের ঘোর,
লেপ বালিশের মিষ্টি আদর।
ভাবনা কেবলি স্বপ্নে ছোটে,
পিঠার গন্ধে হাসি ফোটে!
প্রভাত কালে আলো বিকাশে
মেঘ কুয়াশা যায় দুর দেশে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।