মধুরিমাঃ তোমাকেই খুঁজছি
- রফিকুল ইসলাম ইসিয়াক
মধুরিমা,
নীল আকাশে মাঝে আমি তোমায় খুঁজি,
খোলা দিগন্তের শেষে আমি চোখ মেলি……
যে পথে তুমি চলে গেছো একদিন
বিষন্ন মন নিয়ে আমার ই ভুলে !!
একই পৃথিবী একই আকাশ
খোলা প্রান্তর পথ নদী ঘাট
তবু তোমার কাছে পৌঁছাবার কোন উপায় জানা নাই।
ঠিকানা না রেখে এক বুক হতাশায়
শুধু দীর্ঘশ্বাস হয়ে কোথায় হারিয়ে গেলে……প্রিয়তমা।
অবনত অপরাধবোধের দীর্ঘশ্বাস সর্বত্র
চকিতে হাঁটাপথে তোমাকেই খুঁজে ফেরা,
এখনো এলে না এলে না ….
তবে কি আর কখনো দেখা হবে না?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।