রূপ সোহাগী
- রফিকুল ইসলাম ইসিয়াক
ফুল ফুটেছে নিঝুম বনে
জোছনা জাগা রাত্রি।
তুমি আমি এই প্রহরে
একলা পাত্র পাত্রী।
নদীর জলে ঢেউগুলো সব
আঁকছে আঁকি বুকি।
এসো দুজন এই আহ্লাদে,
জোছনা নিয়ে মাখি।
জল কিনারে কাশফুলেরা,
খেলছে মজার খেলা।
গুল্ম লতা জড়িয়ে তারে,
দুলছে দোদ্যুল দোলা।
জোনাক পোকা দুষ্টু ভারি,
জ্বলছে আর নিভছে।
দুর নীলিমার নীলগুলো সব
ঝাপসা ছবি আঁকছে।
বাতাস এসে কানে কানে
আমায় যেন বলল।
জুটি তোমার মানিয়েছে বেশ
নয়কো কারো তুল্য।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।