অতিথি পাখি ও আমরা
- রফিকুল ইসলাম ইসিয়াক

বিবেকহীন জিহ্বা বড় বেশী খোঁজে
সুস্বাদু মাংসের স্বাদ
সাথে সস,তন্দুর, সালাদ ও অন্যান্য।

হাজার মাইল বেয়ে সুদূর সাইবেরিয়া থেকে উড়ে আসা
অসহায় পাখিগুলো আসে এই চরাচরে
একটু আশ্রয়ের খোঁজে।
একটু উষ্ণতার লোভে।
বাঁচার তাগিদে।

আশ্রয়প্রার্থীর রক্ষক হয়ে ভক্ষক আমরা সুযোগসন্ধানী ।
পারিনি তোমাদের রক্ষা করতে ,
বরং করেছি উদোর পূর্তি
নানা ব্যঞ্জনে ।
রকমারী সাজসজ্জায়।

চরম নির্লজ্জতায় বেহায়াপনার দৃষ্টান্ত হিসাবে
তার ছবি পোষ্ট করছি ফেসবুক আর টুইটারে।

যা মানুষ হিসাবে চরম লজ্জার ও
বিবেকবোধ সম্পন্ন মানুষ হিসেবে চূড়ান্ত বিবেকহীনতার পরিচয় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026