শ্রী শ্রী মহাকালীঃ জগজ্জননী মা
- রফিকুল ইসলাম ইসিয়াক
জগজ্জননী মা তুমি মোর,
মুক্তিময়ী মা ।
তুমি যে সকলের আধার ,
দয়ার উপমা।
তব নাম জপি মা তাই,
চিন্ময়ী নামে ডাকি।
তোমার আর্শিবাদের তরে,
আমি ব্যাকুল থাকি।
ইচ্ছাময়ী মাগো তুমি,
তুমি মম আরাধনা।
ত্রিনয়নী মা আমার তুমি,
পূজা ও প্রার্থনা ।
ভুবন-মোহিনী মাগো তুমি,
বিরাজ অন্তরে মম।
চিত্ত সঁপেছি তব রাঙা পায়ে,
নাই আর কেহ তোমা সম।
সকল ভক্তের আরাধনা তুমি,
দিব্য লোকের জ্ঞান।
তুমি অসীম তুমি অনন্ত,
সর্বত্র বিরাজমান।
আনন্দময়ী মাগো তুমি,
তুমি পথের দিশা।
তুমি ই পারো ঘুচাতে মনের
দুঃখ অমানিশা।
চাইগো ঠাই তোমার পায়ে,
তোমাতে আশ্রয় দাও।
এ অধমের পাপ ক্ষমা করো সব,
বুকেতে টেনে নাও।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।