এ শিক্ষানীতি তো
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শিক্ষার আলো ! হে শিক্ষার আলো সাড়া দাও,
দাও সাড়া,
তোমারে পাইনি, আজো পাইনি অন্ধকার মরু সাহারা!
তোমারে খুঁজেছি,অনেক খুঁজেছি চৌদিক দিশেহারা।
তোমারে শুনেছি, শুধু শুনেছি তুমি এক অলোক ধরণী!
কই সেই আলো ? কই সেই ঐশ্বর্য্যের বজ্র ধ্বনি !
কি তোমার নীতি ? কে তোমার অন্তর ছায়াতল !
তুমি অবিচল নও সত্যের পথে,তুমি নও সমুজ্জ্বল।
চৌদিকে বিভেদের অগ্নি গর্ভ্
মগজে মগজে বিবর্ত্নবাদের পর্ব্।
কার মাথা হতে আসে এইসব নিশীথ কালো ছায়া ?
এ কোন ধ্বংসের আলামত ? কে কোন অসুরের কায়া ?
তবে কি শিক্ষা হারালো দীপ্তরবির আলোক বিথারি পথ?
আলোর পতাকা উড়েনা এইসব জয়গানে বঙ্গের জনপথ।
জ্ঞান পাপীরা ভুলেগেছে লাখো লাখো শহীদের তাজা প্রাণ
হে শিক্ষার আলো, কে তোমারে করেছে আজ কোরবান ?
কে দিয়েছে কলঙ্কের দাগ ? আলোতো তোমার দান
এ শিক্ষানীতি তো তোমারে করেছে অসম্নান- অপমান ।
এখন তুমি সর্বহারার দল!!
ওরা লোভী, শত্রু –শয়তান-ওরা করেছে বিপুল ছল।
------------------------------------------------


১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026