ওরে দুর্ণীতি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ওরে দুর্ণীতি, তোরে আজ করব উতলা,
ঝংকারমুখরা এই বাংলারমেখলা !
রন্ধে রন্ধে তোর অগ্রাসনের পদধ্বনি শুনি,
আজ উঠাবো তোর বক্ষে ধ্বংসের রনরনি।
একজন সৎ যোগ্য বীর চাই
যদি থাক কেউ ?
প্রতিবাদ মিছিলের সম্মুখে এসো উঠাবো ঢেউ।
বাঙালির অন্তরে জাগিছে মুক্তির ব্যাকুলতা
আমি বলতে এসেছি তোমাদের সেই কথা ।
দুর্ণীতিবাজেরা রক্ত চুষে চুপে চুপে-
দিবো না থাকতে ওদের কোনভাবে, কোনরূপে।
স্বাধীন পতাকা পেয়েছি রক্ত শহীদের রক্ত দানে,
আমার সোনার বাংলা, তোমায় ভালবাসি প্রাণে প্রাণে।
ওরে দুর্ণীতি, তোরে আজ করব উতলা,
ঝংকারমুখরা এই বাংলারমেখলা !


০২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026