অনৈতিক আশ্রয়
- মোহাইমেন নির্ঝর
দেখা যায়, অপরিণত প্রার্থনার কিছু মৃত শাবক দখল করে নিচ্ছে আমার একান্তঃ মধ্যাহ্নের সংক্ষিপ্ত কবর!
নেহায়েৎ গুটিকয়েক গোরস্থানজনিত অস্থিরতার সামগ্রিক কাফন, পরাক্রমশালী ঈশ্বর হবার ক্ষীণ সম্ভাবনায় আসক্ত হলে আমি তাদের প্রশ্ন করি; সীমাবদ্ধতার উৎস কোথায়?
অথচ হঠাৎ এমন প্রশ্নে আড়ষ্ট হয়ে ওঠে ইন্দ্রিয়গ্রাহ্য স্মৃতির বিমুগ্ধ কিছু দাফন; কখনো কি জানে তারা কেন সমস্ত রৌদ্রের অনুজ্জ্বল মুখোশ সঙ্গে নিয়ে বিরুদ্ধে আসে ভয়!
কেন বারবার প্রতারিত হয় গ্রহণযোগ্য সংকীর্ণতায় আবদ্ধ এক নিজস্ব মেট্রোপলিস!
১৭-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।