সখ্যতা
- মোহাইমেন নির্ঝর
নিয়ন্ত্রণরেখার মাঝামাঝি কয়েকটি পরিপুষ্ট সত্য – নগ্ন, বিনম্র, স্বাধীন।
অথচ দেখি, মধ্যরাত্তিরের ঘেয়ো কুকুরগুলোর আলোড়নে শুদ্ধ হয়ে ওঠে নাম না জানা ঝিঁঝিঁ দলের সম্মিলিত প্রাণ!
তবু আমি কি না এইসব মুখরতায় বিশ্রদ্ধ করুণ বহুবার, যেনো বহুবার; অস্পষ্ট পদাতিক ব্যাটালিয়ন আর সেসব আগ্রাসী বুটের আঘাত সম্বল করে ঘুরে বেড়াই নিয়ন্ত্রণহীন কোনো এক সীমারেখার আজন্ম রোদ-ছায়াহীন মুগ্ধ অপরাধে।
১৭-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।