পরিপূর্ণ হোক
- মোহাইমেন নির্ঝর
আমি হয়তো চাইছি বৈসাদৃশ্যগুলো আরো-খানিক সামঞ্জস্যপূর্ণ হোক!
এইসব গড়পড়তার সন্ধ্যা যখন একনিষ্ঠ কৃত্রিমতা, আমি চাইছি মহাশূন্যের অন্ধকারে তীব্রতম ক্লান্তিগুলো খুব সামান্য ব্যতিক্রমী হোক।
হয়তো এমন দাবি নয় যে শব্দহীনতার গ্রন্থিগুচ্ছে আমার একচেটিয়া বধিরতা দখলদারি হোক /
আমি চাইছি আবহমান স্থবিরতার বিকলাঙ্গ শ্রুতি ঘিরে, এই কথারা, ক্ষণিক হলেও তোমার কণ্ঠে সীমাবদ্ধ হোক ।।
১৭-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।