সুরে মিশে আছে সৃষ্টি
- মোহাইমেন নির্ঝর
সভ্যতার পুরোহিত এবং তাঁর লালিত প্রার্থনার অনুসঙ্গে আমরা বিষণ্ণ হই।
আমরা জানি, বিচ্ছিন্নতা নয় আকুলতা নয় অস্পষ্টতা নয়; আমরা বিষণ্ণ হই সৃষ্টির সামঞ্জস্যহীনতায়, যেখানে অনুর্বর স্বত্ত্বাগুলো উচ্ছ্বাসিত হয় নিজেদের স্থূল শৈল্পিক সাহসে।
ক্রোধে নয়! আমরা চাই উচ্চারণের আবহে ফেটে পড়ুক খড়ের তোষকে বিছানো তেল চিটচিটে বালিশ!
বাউল জড়িত আলিঙ্গনে আসক্ত হোক সমূহ আবরণ।
নিপুণ শূন্যতায় আলোড়িত হোক একান্ত প্রার্থনার অবিরাম লোককৃষ্টি।।
১৫-১২-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।