সুখপাখির স্বপ্নডানা
- সুকন্যা তিশা

তুমি আমায় প্রতীক্ষায় রাখতে ভালোবাসো ,
ভালোবাসো লুকোচুরি খেলায় মনকে বিষিয়ে দিতে,
আমার চাওয়াগুলোকে নিয়ে দোল খেলতে খেলতে
মিষ্টি করে বলতে ভালোবাসো-
পাখি, তোমাকে আমি এত্তগুলা ভালোবাসি ।
তুমি কি ভেবেছো ? তোমার ছলাকলা আমি বুঝি না ?
সবই বুঝি আমি,তবুও মুখ ফুলিয়ে বসে থাকি
তোমার ওই মিষ্টি কন্ঠে একটিবার শোনার জন্য-ভালোবাসি পাখি।

আমার সাথে খুনসূটিতে মাততে
তোমার যে খুব ভালো লাগে আমি তা ঠিকই টের পাই,
এটাও বুঝি খুঁচিয়ে খুঁচিয়ে ঝগড়া না করলে
তোমার যেন পেটের ভাত হজমই হয় না,তাই না ?
আবার আমাকে রাগিয়ে দিয়ে আমার হাতে মার
খেতে খেতে বলতে খুব ভালো লাগে আপনার-
‘পাখি,জানো তোমায় না খুব সুন্দর লাগছে একদম পেত্নীর মতন।’
কি, তাইতো?
পাজি একটা!তবে তখন কি মনে হয় আমার,জানো?
মনে হয় ,পৃথিবীর সব আয়না ভেঙ্গে যাক ।
অন্ধ হয়ে যাক সব চোখ ।
আমি শুধু ওই চোখের আয়নাতেই নিজেকে দেখবো পেত্নী হিসেবে।

কি, তুমি হাসছো ,তাই না?
আচ্ছা,তোমায় একটা গোপন কথা বলি আজ,শুনবে ?
তোমার অবুঝ কর্মকাণ্ডে যখন মাথাটা রাগে একদম টগবগ করে
তখন তোমার ওই বেচারা বেচারা টাইপ মায়া মায়া মুখে বলা-
“পাখি সরি,আমি তো এমনিই বলছি”–
শুনলেই এক নিমেষে রাগটা উধাও হয়ে যায়,
মুখের কোনে বাঁকা চাঁদের মতন একটা হাসি দিয়ে আমারো বলতে ইচ্ছে করে –
“পাগলরে এত ভালো কেন বাসিস?
তোর ভালোবাসার ঋণ শোধ করার মত কিচ্ছু নেই আমার কাছে ।
শুধু এতটুকু জানি-তোর মধ্যে নিজের ছায়া পেয়ে
বড্ড লোভ বেড়ে গেছে ইদানিং খুব ইচ্ছে করে তোকে ভালোবাসি,
খুব ইচ্ছে করে আঁচলের মমতায় আগলে রাখি তোর লক্ষিছাড়া সবকষ্টগুলোকে ।
একটু ভালোবাসতে দিবি আমায় ? দিবি তো ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026