তোমার চরণে লুটাবে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তোমার চরণে লুটাবে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৬-০৪-২০২৪ ইং
*****************************
হে নবীণ, হে স্বপ্ন মোর, হে বিদ্রোহী,
হে যোদ্ধা ! হে বীর বিক্রম সেপাহী !
কোন সে কারন ! কোন সে বেদনায়
কোন প্রলয়ে তরী ডুবিছে সমুদ্র কিণারায় ?

কোন সে নেশায় পথ হারিয়েছো তুমি ?
কোন সে ঘুর্ণি ঝড়ে লন্ড ভন্ড স্বপ্নের ভূমি?
কথা কও, হে দুরন্ত দুর্বার শক্তি বল,
গর্জে উঠ অসুরের বিরুদ্ধে বাহুবল।

হে নবীণ, হে স্বপ্ন মোর, হে কল্লোল,
তরী ভাসাও উত্তাল তরঙ্গের কলকল।
নোঙ্গর কর দৃঢ় চেতা-অশান্ত গর্জন !
তোমার চরণে লুটাবে পৃথিবীর অর্জন।
------------------------------------


২৬-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026