হুজুগের তরঙ্গ বহে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

হুজুগের তরঙ্গ বহে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৪-০৬-২০২৪ ইং
******************************
বাঙালির চিত্ত মাঝে কে যেন ছবি আঁকে,
হুজুগের তরঙ্গ বহে বাংলার বাঁকে বাঁকে।
পৃথিবী শিখরে উঠে দূর্গম গিরি পাড়ি,
বাঙালি থমকে যায় হুজুগের হাত ধরি।

কারে উঠায় কারে নামায় কোথাও নাই স্থির,
এই দেখি আকাশে এই দেখি পাতাল গভীর।
ধৈর্য্যহীন উথরোল শালিকের ঝাঁক,
বজ্র স্বরে পথ ঘাটে শেয়ালের হাঁক।

,এই হিরো এই জিরো কত সুর কত গানে
প্রহরে প্রহরে রঙ বদলায় চলনে-বলনে।
হুজুগের তরঙ্গ বহে বাঙালির শিরে শিরে,
আপনার রক্তেরে চিনে নাই কভূ বসুন্ধরে।


১৫-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026