সে এক অপার অনুভূতি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সে এক অপার অনুভূতি
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ০৯-১১-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
এতটা হৃদয় কিংবা এতটা উম্মদনার প্রয়োজন নাই ,
কিছুটা শ্রদ্ধবোধ,কিছুটা নিঁখুত প্রেমের মাধবী চাই।

তবে কিছুটা আঘাত কিছুটা অবহেলা চাই প্রত্যাখান,
যদিও প্রেমই কিছুটা যন্ত্রণা ফিরে দেয় এই প্রাণ।
তবু এই বিরহ অনলে কিছুটা স্বর্গিয় সুখ থেকে যায়,
যদিও রক্ত ক্ষরণের প্রবল ঢেউ উঠে হৃদয় কিণারায়।

সে এক অপার অনুভূতির অদৃশ্য খেলা,
এখানে নেই কোন দিগন্ত রেখা-কোন বেলা।
হৃদয় চিরকাল বাধাহীন বিচারিক এজলাসে,
তাই প্রেম ফাঁসির মঞ্চে মৃত্যুঞ্জয়ী- অবিনাশে!


ব্যথাতুর প্রাণের উথরোলে অঝোর অশ্রু ঝরে,
তবু অন্তর তারে খুঁজে ধুঁ ধুঁ বালুচরে তপ্ত ঝড়ে!
অসীম যন্ত্রণা তবু বিষে দহনেপুড়ায় নিজেকে,
কভূ নেই অভিযোগ ,রাগ অনুরাগ- তোমাকে!!

সে এক অপার অনুভূতি ! কিছুটা লাল তীব্র আগুন!
সে এক মৃত্যুঞ্জয়ী তরঙ্গ এই অবুঝ হৃদয়ের স্পন্দন।
------------------------------------------------


০৯-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026