আজই তুলে দাও
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আজই তুলে দাও
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৯-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
**********************
নৈতিক শিক্ষাগুলো চলে যাচ্ছে দূর হতে দূরে!
এ প্রজন্ম কেমন যেন গাইছে গান বৈরাগী সুরে।

ওদের ঘিরে আছে অসভ্যতার জীর্ণক্লান্ত রাত্রি,
জীবন তরী চলিছে বয়ে অথৈ জলে ওরে যাত্রী।
অযূত স্বপ্ন দেখি ওদের ঘিরে তবু পথ হারা,
তারুণ্যের সুরে বাজে অসভ্যতার একতারা।

এখন নম্রতা ভদ্রতা নেই ওরে তরীর কান্ডারী,
চারিদিকে ধূলো আর ধূলোর ঘূর্ণিপাকে উড়ি।
মদ জুঁয়া গাঁজা আফিমে আসক্ত তরুণ-তরুণী,
ওরে নবীণ যাত্রী আয় ফিরে আয় আলোক ধরণী।

আজই তুলে দাও ওদের হাতে মুক্তির দীপালোক,
জ্ঞানের মশাল বই কলম খাতা তারুণ্যের ভূলোক।
------------------------------------------


২৯-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026