হৃদয়ের ধুম্রজাল-৩২
- সুকন্যা তিশা - অনুকাব্য
জন্মে আমি ছিলাম একা,
মরনেও রইবো একা ,
ঘুমের ঘোরে একলা আমি
একলাই জেগে থাকা ।
তবে কেন পাগল এ মন
আপন আপন করে সারাক্ষন ?
এ ভূবনে নয়ত কেহ আপন ।
যবে মানিব এ সত্য কথন
সহজ হবে তবেই মিথ্যে এ জীবন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।