কিয়ামতের প্রভু তুমি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কিয়ামতের প্রভু তুমি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০১-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
হে প্রভূ! হে প্রভূ! কিয়ামতের প্রভু তুমি,
সেদিনের ফয়সালা শুধু তোমারই ভূমি।

শপথ কিয়ামতের দিনের মহাশক্তি,
শপথ অনুতপ্ত প্রাণের অন্তর্দৃষ্টি।
মানুষ ভাবে— কে জোড়াবে অস্থি ভাঙা?
হে প্রভূ! তোমার হাতে সৃষ্টি সব রাঙা।

চোখ হবে ধাঁধাঁ, চাঁদও নিভে যাবে,
সূর্য-চন্দ্র মিলেমিশে আঁধারে ঢাকবে।
মানুষ বলবে— কোথায় আজ আশ্রয়?
হে প্রভূ! তোমা ছাড়া নেই কোনো প্রশ্রয়।

কারো মুখ উজ্জ্বল, দীপ্তি ঝরে আলো,
কারো মুখ বিষণ্ণ, শাস্তি পাবে কালো।
প্রাণ যখন উঠবে বুক থেকে কণ্ঠে,
মানুষ কাঁদবে— চিকিৎসা কি আছে অন্তে?

যে ফিরেছিল নামাজ হতে, মিথ্যায় ভরা প্রাণ,
অহঙ্কারে ডুবেছিল সে, করেছিল অবমান।
হে প্রভূ ! মৃত্যু এলে কে দিল আশ্রয়?
সেদিন শুধু তোমার হাতে ফয়সালা হয়।

হে প্রভূ ! হে প্রভূ ! কিয়ামতের প্রভু তুমি,
সত্যের আলোয় ভরে দাও জীবন ভূমি।
------------------------------------------------


০১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026