গুপ্ত সংগঠন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

গুপ্ত সংগঠন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
গুপ্ত সংগঠন ছায়া ফেলে কালো মেঘের মতো,
জাতির স্বপ্ন গলিয়ে দেয় বিষের ঢেউ ততো।
নিঃশব্দে আসে, সাপের মতো ছোবল হানে,
রক্তে ভাসে মাটি তখন ষড়যন্ত্র গানে।

মরুর আগুনে সবুজ শ্যামল হারায় রূপ,
তরুণের প্রাণে জ্বলে ওঠে শোকের ধূপ।
দেশের আকাশে ঝুলে থাকে অশ্রুর ঝড়,
বুকে জ্বলে অনল, মুছে ফেলে শান্তির ঘর।

তবু আলোর সন্তান জাগে দীপ্তি হাতে,
তারা তো ভোরের সূর্য, আঁধার ফাটে।
একতার শপথে গড়বে তারা নতুন দিন,
অভিশাপ ভেঙে উঠবে গৌরবময় ঋণ।

জাতির প্রাণে খোদিত হোক সত্যের আলো,
গুপ্ত আঁধার মুছে দিক শাশ্বত জ্যোৎস্নার পালো।
------------------------------------------------


০২-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০২-০৯-২০২৫ ১০:৩৬ মিঃ

খুবই সুন্দর লিখন। পাঠে অপরিসীম মুগ্ধতা।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026