পথের আগুন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

পথের আগুন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************************

হাত বাড়ালেই শূন্য ভরে যায় দুশমন,
তবু আমার জমি জেগে আছে রক্তে ও জিগর।

রোদ্দুর খুঁজে পাই না কখনো দিনে,
আলোতে ভাসায় রাতের বসুন্ধরা দুনিয়া ও জাহান।

টোকা দিলে ঝরে পচা আঙুলের ঘাম,
ধস্ত তখন মগজের দিমাগ ও আলম।

নাবিকেরা ভোলে নিজেদের ডাক নাম,
চোখ জুড়ে ফোটে রক্তজবার গোলাব।

ডেকে ওঠো যদি স্মৃতিভেজা ম্লান স্বরে,
উড়াও নীরবে নিবেদিত রুমালখানা।

পাখিরা ফিরবে পথ চিনে চিনে ঘরে,
আমারি কেবল থাকবে না পথ জানা– রাস্তা ও হানত।

টোকা দিলে ঝরে পড়বে পুরনো ধুলো,
চোখের কোণায় জমা একফোঁটা আব ও জল।

কার্পাস ফেটে বাতাসে ভাসবে তুলো,
থাকবে না শুধু নিবেদিত তরুতল জমিন ও বনফুল।

জাগবে না বনভূমির সিথানে চাঁদ,
বালির শরীরে সফেদ ফেনার ছোঁয়া শাওর।

পড়বে না মনে অমীমাংসিত ফাঁদ,
অবিকল রবে রয়েছে যেমন শোয়া ও খামোশি।

হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে,
অথচ আমার ব্যাপক বিরহভূমি ময়দান ও জঙ্গল।

ছুটে যেতে চাই– পথ যায় পায়ে থেমে,
ঢেকে দাও চোখ আঙুলের নখে তুমি ও নাম্বর।
*************************************************


০৮-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026