কি যুগ এলো ভাই
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কি যুগ এলো ভাই

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

********************************

অপমান–অপদস্ত শহরে, কেউ প্রতিবাদ করে না
শিক্ষক চুপ, শিক্ষিকা ভয়ে মুখ বন্ধ
মুক্তিযোদ্ধা হাঁটে, মাথা নত করে
নেতা হাসে, নেত্রী চোখে লোভ আঁচিল

হুজুর প্রার্থনায়, কেউ প্রতিবাদ করে না
কবি ব্যঙ্গ, লেখক চিৎকার করে
ইতিহাস দগ্ধ, ঐতিহ্য নিপতিত পড়ে
ফেসবুকে চিৎকার, কেউ প্রতিবাদ করে না

চাঁদাবাজি, ঘুষ, আদালত বিক্রি চলছে
শিশুর অধিকার নষ্ট, পথের ধুলোয় নিপতিত
গীবত বেড়ে, শত্রুতামি সমাজে ছড়িয়ে
অপমান–অপদস্ত, প্রতিহিংসার খেলা চলছে

শাসকের চোখ বন্ধ, লোভে মগন চিত্ত
মানবতার দীপ নিভে, অশ্রু ঝরে শহরে
শিক্ষক–শিক্ষিকা চুপ, ইতিহাস চুপ থাকে
মুক্তিযোদ্ধা রুখে, নেতা–নেত্রী সাহস রাখে

তবু কেউ উঠে, ব্যঙ্গ করে সমাজে
বল ভাই, কি যুগ এলো, মানুষ ভুলে যায়নি
অপমান–অপদস্ত, কেউ প্রতিবাদ করে না
মানবতার দীপ জ্বলে, সমাজে আশা জাগে

শহরে চুপ, গলি ভয়–শূন্য সাড়া
অপমানের ঢেউ ভাঙে, কেউ নয় সাহসী
হৃদয় দগ্ধ, মুখে নীরবতার আবরণ
তবু সত্যের শিখা জ্বলে, কেউ লজ্জা পায় না

---------------------------------------------------------


১৬-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026