যে ভাষা রক্ষায় রক্ত ঝরেছিল
- মোঃ আমিনুল এহছান মোল্লা
যে ভাষা রক্ষায় রক্ত ঝরেছিল
কলমেঃমোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************
যে ভাষা রক্ষায় ঝরেছিল রক্ত, নিভেছিল কত প্রদীপ,
সে ভাষাতেই বাঁধি আমি গান, হৃদয়ের গভীর সীপ।
আমি বাঙালি, বাংলা আমার মুখের প্রথম ডাক,
মায়ের কোলের মধুর ভাষা, প্রাণের চিরন্তন হাক।
এই ভাষার চেয়ে মধুরতর নেই জগৎ-সংসারে,
শব্দে শব্দে মায়া ঝরে, সুর জাগে অন্তরধারে।
তবু এ ভাষা কেড়ে নিতে এসেছিল জুলুমের দল,
অত্যাচারী শাসক চেয়েছিল ভাঙতে পরিচয়ের বল।
উর্দুর শেকল চাপিয়ে দিতে করেছিল নির্মম ষড়যন্ত্র,
ভাষার বুকে আঘাত হেনে ভেবেছিল ভাঙবে মন্ত্র।
রফিক, সালাম, বরকত, জাব্বার—রক্তে লিখেছে ইতিহাস,
মাতৃভাষার মর্যাদা রাখতে হাসিমুখে করেছে নিঃস্বাস।
প্রতিটি অক্ষরে মিশে আছে তাদের তাজা রক্তধারা,
ভাষার প্রেমে অটল ছিল নির্ভীক সেই সব সাহারা।
আজ সেই বাংলা ভাষা পেয়েছে বিশ্বজুড়ে মান,
আন্তর্জাতিক মাতৃভাষা—শহীদের অমর দান।
এই ভাষায় বাঁচি, এই ভাষায় গড়ি স্বপ্নের দেশ,
বাংলা আমার অহংকার, ভালোবাসার শেষ।
-----------------------------------------------------
২১-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।