রাজনৈতিক দাসত্ব
- মোঃ আমিনুল এহছান মোল্লা
রাজনৈতিক দাসত্ব
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
*****************************************
গণতন্ত্রের মঞ্চে আজ বসেছে রাজবংশ,
ভোটের বাক্সে বন্দী জনগণের দীর্ঘশ্বাস।
রাষ্ট্র যেন পিতার সম্পত্তি,
পুত্র-কন্যার নামে নামে ভাগ হয় ক্ষমতার মানচিত্র।
রক্তের উত্তরাধিকারই যোগ্যতার সনদ,
মেধা আজ অনাথ—দরবারে তার প্রবেশ নিষিদ্ধ।
নেতৃত্ব নয়, জন্মই এখানে পরিচয়,
প্রশ্নহীন আনুগত্যই একমাত্র নৈতিক প্রয়োগ।
জনতার কণ্ঠে তালা, বিবেক শিকলবন্দী,
সংবিধান পড়ে থাকে—নামমাত্র, অলঙ্কারমণ্ডিত বন্দী।
প্রজার ভাগ্যে শুধু স্লোগানের ভিক্ষা,
আর শাসকের ঘরে ঘরে ক্ষমতার উত্তরাধিকার দীক্ষা।
এই কি গণতন্ত্রের মানে?
এই কি রক্তে কেনা প্রজাতন্ত্রের গানে?
যেখানে রাষ্ট্র নয়, পরিবারই চূড়ান্ত নীতি,
সেখানে গণমানুষ কেবল পরিসংখ্যান—নীরব, নিঃস্ব, নতি।
তবু ইতিহাস জানে—দাসত্ব চিরস্থায়ী নয়,
একদিন ভাঙবেই এই বংশগত ভয়ের প্রাচীর।
সেদিন জনগণ বলবে—রাষ্ট্র কারও পৈতৃক নয়,
ক্ষমতা হবে যোগ্যতার, ন্যায়ের, গণইচ্ছার অধিকার।
----------------------------------------------
০২-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।