ভোট যদি উৎসব হয় তবে কেন?
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ভোট যদি উৎসব হয় তবে কেন?
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************

শুনেছি ভোটের উৎসব হবে—রঙিন ব্যানার, ঢাক,
উৎসব যদি সত্যি হয়, তবে কেন বুকে থাকে ফাঁক?
আমার হাতে ব্যালট মানে আমারই সিদ্ধান্ত,
তবু কেন শোনা যায় আদেশ—“এই চিহ্নে দাও ভোটপাত!”

ফিরে পেলাম অধিকার—বলেছে রাষ্ট্রের মুখ,
তবে কেন পছন্দ জানালেই নেমে আসে দুঃখ?
কেন বলা হয়, “ওমুককে না দিলে জ্বলবে ঘর,”
কেন হুমকি, অপমান, মামলা—ভোট কি তবে ভয়ংকর?

ভোট কি গোপন নয়? কেন বলে দেয় কারে দেব,
কোন মার্কায় চাপ দিতে হবে—কে এই নিয়ম লেখেব?
আমি দেব কি দেব না—এ তো আমারই কথা,
তবু কেন নজরদারি, তালিকা, অঘোষিত শাস্তি ব্যথা?

রাষ্ট্র যদি পথ দেখায়, শাসন যদি ভয়,
গণতন্ত্রের নামে তবে কিসের এই পরিচয়?
উৎসবের ডাকে কেন থাকে শাসকের লাঠি,
হাসির মুখে কেন ঝুলে থাকে ভয়ের কাঁটি?

কর্মকর্তা-কর্মচারী কেন কাঁপে শাসকের ভয়ে,
পছন্দের বিপরীতে ভোট—এ কোন ন্যায়ের দোহাই?
চাকরি বাঁচাতে নীরবতা, নীরবতাই কি আইন?
বিবেক কি তবে বন্ধক পড়ে ক্ষমতারই কপালছাঁই?

আমি তো চেয়েছিলাম ভোটাধিকার—স্বাধীন মত,
চেয়েছিলাম ব্যালটের ভেতর নীরব সত্যরথ।
তবে কেন রাষ্ট্র বলে দেয়—কারে দেব, কীভাবে,
গণতন্ত্রের নামে এ কি স্বৈরতন্ত্রেরই চাপে?

ফ্যাসিবাদের ছায়া কি তবে পড়ে উৎসবমাঠে?
ঢাকের তালে ঢেকে যায় কান্না ভোটার-ঘাটে?
উৎসব যদি সত্যি হয়—ভয় কেন তাল মিলায়,
উৎসব কি বন্দুক-হুমকিতে, নাকি স্বাধীনতায়?

জবাব চাই, গণতন্ত্রকামী নেতৃত্বের কাছে,
ভোটার কেন অপরাধী—মত প্রকাশের মাঝে?
ভোট যদি উৎসব হয়—তবে গোপন থাকুক ভোট,
আদেশ নয়, অধিকারই হোক উৎসবেরই নোট।

আমি উৎসব চাই—যেখানে ভয় পায় না বিবেক,
যেখানে ব্যালট বলে সত্য, নয় ক্ষমতার লেখ।
ভোট যদি উৎসব হয়—এই একটুকু কেন?
উৎসব হোক স্বাধীনতায়, শাসনে নয়—জনগণে।
---------------------------------------------------


০৩-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026