আমি এক গোধূলী সূর্য
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আমি এক গোধূলী সূর্য
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************

আমি এক গোধূলী সূর্য, অস্থির পথে দাঁড়িয়ে,
রূহ কাঁপে, অন্তর জ্বলে—রহমতের আলো বাঁচিয়ে।
হে পৃথিবীর প্রাণ, শুনো অন্তরের ভাষা,
আমার মতো তুমিও একদিন হবে গোধূলীর ঊষা।

চুল ঝরে, দাড়ি সাদা, ক্ষয়ে যায় শরীরের জোর,
চামড়ার ভাঁজে লেখা—“কুল্লু নাফসিন” সময়ের দূর।
নেতৃত্বের ডাক থেমে গেছে, নীরব সমাজের কোলাহল,
আমি আজ অদৃশ্য মানুষের মতো—নীরবতা ঘিরে সব পল।

গোধূলী রঙে ডুবে গেছে আকাশ, ধূলি, পথ, প্রান্তর,
সোনালি আলো ছড়িয়ে যায়, সময় বলে—“ফুরাল জীবন ধর।”
কোথায় শিশুকাল, কিশোর প্রান, যৌবনের আগুনে দম,
আজ সব স্মৃতি কবর নিলো—রইলো শুধু নিঃশ্বাসের ঘুম।

কোথায় স্ত্রী, সন্তানের ডাক, প্রেমিক হৃদয়ের গান?
সবই স্মৃতির ছবি—এ পৃথিবী বড় অস্থির প্রাণ।
হে রব, অস্তের আগে দাও তাওফিক, শক্তি কর তাওয়াক্কুল,
ভাঙা প্রাণ জোড়া লাগিয়ে দাও—রহমতের ছায়ায় জড়িত দল।

আমি এক গোধূলী সূর্য, অস্থির পথে দাঁড়িয়ে,
রূহ কাঁপে, অন্তর জ্বলে—রহমতের আলো বাঁচিয়ে।
হে পৃথিবীর প্রাণ, শুনো অন্তরের ভাষা,
আমার মতো তুমিও একদিন হবে গোধূলীর ঊষা।
------------------------------------------------


০৯-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026