কেন এ পরাজয়?
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কেন এ পরাজয়?
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************

জাতি যখন স্বাধীনতার মন্ত্রে ঐক্যবদ্ধ,
লাল-সবুজ অগ্নিশিখা আকাশজুড়ে জ্বলে,
তখন কেন হে নেতা, তোমার শিবির নিস্তব্ধ?
কেন পরাজয়ের ঢেউ আঘাত হানে তলে?

যেখানে ছিল জনতার অটল অঙ্গীকার,
রক্তে লেখা ইতিহাস, শপথের দীপ্ত গান,
সেখানে কেন ভেঙে গেলে হঠাৎ অহংকার?
কেন হেরে গেলে তুমি বিজয়েরই প্রাঙ্গণ?

তুমি কি দেখনি অন্তরে জমা ক্ষতচিহ্ন,
অভিমানী মানুষের স্তব্ধ উচ্চারণ?
তোমার কর্মী ছিল লাগামহীন উন্মত্ত অশ্ব,
শৃঙ্খলার পথ ছেড়ে বিভ্রান্ত অভিযানে গমন।

কখনো হিংস্র হায়েনার উল্লাসী হাসি,
কখনো বিষধর সাপের নিঃশব্দ দংশন,
কখনো বিশ্বাসঘাতী অন্ধকারের ফাঁসি,
কখনো মীর জাফরের পুনর্জাগরিত স্পন্দন।

চাঁদাবাজির কালো হাত উঠেছে নির্ভয়ে,
সন্ত্রাসের ভাষা কাঁপিয়েছে পাড়া-গাঁ,
অপমানের আগুন জ্বলেছে প্রত্যহ ক্ষয়ে,
দম্ভের বিষে ভরেছে তোমাদের আসনটা।

সৌজন্যের শিখা নিভেছে ধূলির স্তূপে,
মানুষের চোখে জমেছে ক্রোধের মেঘ,
নীরব রায় লেখা হয়েছে গোপন রূপে,
ভোটের বাক্সে নেমেছে প্রতিশোধের রেখ।

তুমি ভেবেছ শক্তি কেবল স্লোগানের ঝড়,
ভেবেছ জনতা চিরদিন সহিবে অবমান,
কিন্তু মানুষ চায় ন্যায়, চায় মর্যাদার ভোর,
চায় নিরাপদ পথ, স্বচ্ছ শাসনবাণ।

অন্যায়ের ভারে নত হয়েছে পতাকা,
অহংকারে ভেঙেছে শপথের প্রাচীর,
কর্মীর দোষে ডুবেছে তোমারই নৌকা,
বিপথগামী স্রোতে হয়েছে অধীর।

এই পরাজয় আকস্মিক নয়, নয় ভাগ্যের খেলা,
দীর্ঘ অবহেলার ফল আজ দৃশ্যমান;
যে শিবিরে চরিত্রহীনতার ছিল মেলা,
সে শিবির হারায় জনগণের সম্মান।

হে নেতা, যদি চাও পুনরুত্থান,
শুদ্ধ করো কর্মী, শুদ্ধ করো প্রাণ,
স্বাধীনতার মন্ত্রে ফের গড়ো সংগঠন,
তবেই ফিরিবে তোমার হারানো সম্মান।
---------------------------------------------


১৫-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026