আতঙ্কে কেন ভোটার?
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আতঙ্কে কেন ভোটার?
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************
ভোট শেষে ভোটার কাঁপে আতঙ্কে আজ,
ঘর পুড়ে ধোঁয়া উঠে অন্ধকারে, বাজ।
হুমকি আসে দমনের দুষ্প্রভাব দিয়ে,
অপরাজিতের দল অপমান ছড়ায় ঘরে।
কেন প্রশ্ন করে কে কোন দলে ভোট দিল?
ভয়ঙ্কর রাত কাটে নিঃশব্দ কাঁপনে মিল।
নির্বাচনের অধিকার ধূলিতে মিশে,
গণতন্ত্রের শপথ হারায় অন্ধকারে নিশে।
ঘরবাড়ি পুড়ে যায়, শান্তি ভেঙে পড়ে,
ভয় ও আতঙ্কে ভোটার নীরব জ্বলে গড়ে।
অপরাধী উল্লাসে, ভোটার চিত্তে শীত,
স্বাধীনতার চেতনাই ক্ষণিক খণ্ডিত হয়।
রাষ্ট্র যন্ত্র কোথায়, প্রশ্ন জাগে কণ্ঠে,
গণতান্ত্রিক অধিকার কেন ধ্বংস হয় তৃপ্তে?
জ্বলে আশার প্রদীপ, বিপ্লবী আলোয়,
ভয়কে জয় করবে ভোটার সাহসের সাথে।
শেষে উদিত মুক্তির ঝর্ণাধার প্রবাহে,
নতুন ভোরে গণতন্ত্র হবে উদ্ভাসিত সাথেই।
আতঙ্কের অগ্নি দমন হবে স্থিরপ্রাণে,
ভোটারের স্বপ্নে জন্ম নেবে মুক্তির গান।
----------------------------------------------------------------
১৬-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।