হৃদয়কে প্রশ্ন করো দেখ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

হৃদয়কে প্রশ্ন করো দেখ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************

হে পুষ্প, একবার গভীর নিশীথে হৃদয়কে প্রশ্ন করো—
নিরপেক্ষ উত্তর পেয়ে যাবে;
যেমন নক্ষত্রেরা পক্ষপাতহীন আলো ফেলে
নিস্তব্ধ পৃথিবীর ওপর।

তোমার বাহ্যিক পাপড়ির যে সুবাস—
সে এক ছলনা, ক্ষণিকের রঙিন প্রলোভন;
ভোরের শিশির শুকালে যার অস্তিত্ব থাকে না।
কিন্তু তোমার অন্তরের যে মধুতা, যে তরঙ্গ—
সে-ই চিরসত্য;
অদৃশ্য নদীর মতো বয়ে চলে রক্তের ভেতর,
অবিরাম, অব্যক্ত, অথচ অবিস্মরণীয়।

হৃদয়ের তরঙ্গ প্রবল উচ্ছ্বাসে বলছে—
সে কেবলই আমাকে ভালোবাসে, গভীর ভালোবাসে;
এই উচ্চারণ তুমি অস্বীকার করলেও
তোমার বুকের স্পন্দন তাকে মিথ্যে বলতে পারে না।

তুমি রূপের অহংকারে, অর্থের অহংকারে
পবিত্র ভালোবাসাকে আবৃত করে রেখেছো
মিথ্যে চাঁদের চাদরে;
তবু কি চাঁদের আলো আড়াল থাকে?
মেঘ সরলেই যেমন পূর্ণিমা জেগে ওঠে,
তেমনি লুকানো প্রেমও একদিন উন্মোচিত হয়।

আজ এত বছর পরেও—
ভুলতে পারোনি এই পৃথিবীর আকাশ, বাতাস, সাগর, নদী;
ভুলতে পারোনি সেই প্রথম বিস্ময়,
যাকে দেখেছিলে তোমারই আঙিনায়—
অবহেলিত সাগর, নদী, পাহাড়, পর্বতের মতো স্থির,
তবু গভীর, তবু অন্তহীন।

তুমি অস্বীকার করলেই
তোমার ভালোবাসাকে অস্বীকার করতে পারবে না।
হে প্রেমের তরী,
সাগর থেকে দূরে তুমি কতটুকু ভালো আছো?
বলতে পারো?
না—তুমি ভালো নেই, ভালো থাকতে পারো না কোনোদিন;
কারণ তুমি যে আমাকেই ভালোবেসেছিলে,
সত্যিই ভালোবেসেছিলে—
পরম মমতায়, নীরব প্রতিজ্ঞায়।

তবে কেন আজ মিথ্যে মিথ্যে
তোমার লালিত প্রেম অস্বীকার করো?
এতে শুধু কষ্টই পাবে—
শুধু কষ্টই পাবে;
রাত্রির নির্জনতায় জমে উঠবে নোনাজল,
অশ্রু ঝরবে অকারণে,
বুকের ভেতর ঢেউ উঠবে অথচ তীর পাবে না।

হৃদয় উজাড় করে ফেলো—
স্বীকার করো, তুমিও ভালোবেসেছিলে
সেই অবহেলিত সাগর, নদী, পাহাড়, পর্বতকে—
যাকে প্রথম দেখেছিলে তোমারই আঙিনায়;
যার চোখে একদিন তুমি নিজের প্রতিচ্ছবি দেখেছিলে।

হৃদয়কে প্রশ্ন করে দেখো—
সে বলবে, তুমিও ভালোবেসেছিলে আমাকে।
কোনো প্রমাণের দরকার নেই;
কোনো সাক্ষীর প্রয়োজন নেই।
তোমার হৃদয়ই আমার ভালোবাসার দলিল—
যেমন অশ্রু নিজেই তার লবণাক্ত সত্যের প্রমাণ।

আজ যদি নীরবে দাঁড়াও
আকাশ-বাতাস-সাগর-নদীর মুখোমুখি,
দেখবে—
অস্বীকারের সমস্ত দেয়াল ভেঙে
একটি স্বীকারোক্তি ধীরে ধীরে জেগে উঠছে—

তুমি ভালোবেসেছিলে।
এবং এখনো—
সেই ভালোবাসার বিরহেই
নিঃশব্দে অশ্রু ঝরে।
---------------------------------------------


১৭-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026