একই বোঁটায় দু’টি গোলাপ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

একই বোঁটায় দু’টি গোলাপ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
একই বৃন্তে ফুটেছে আজি রক্ত-গোলাপ জোড়া,
কাপাসিয়ার ধূলায় জাগে নতুন প্রাণের তোড়া!
বহুদিন পরে দেখিনু রে হায় এমন দৃশ্য পট,
থামুক এবার ছলনার খেলা, ভাঙুক মায়ার জট।

এ যেন না হয় মরীচিকা এক অশুভ যাত্রার,
হৃদয় হতে জাগুক বন্ধন সাম্য ও একতার।
মানবতার ডাক দিয়ে যায় ঐক্যের শ্বেত নিশান,
মুক্তিযুদ্ধের চেতনায় আজি গাও রে জয়ের গান।

ওরে ও তাপস, ওরে ও যুবক, শোনরে নবীন দল,
ভিন্ন পথের পথিক হলেও লক্ষ্য হোকরে অটল।
রিয়াজুল হান্নান আর সালাউদ্দিন আয়ূবী তোরা—জনতার দুই বীর,
তোদের মাঝেই খুঁজে পাক দিশা কাপাসিয়া রণধীর!

রাত্রির ঘোর অন্ধকার ছিঁড়ে আনরে দিবালোক,
তোদের চরণে সাম্যের পথে ঘুচে যাক সব শোক।
পথ হোক ভিন্ন, প্রাণ হোক এক—সন্ধির জয়রথ,
একই বোঁটায় দুই ফুল হয়ে রাঙা কর রাজপথ।

ছিঁড়ে ফেল আজি স্বৈরাচারের লৌহ-কঠিন কপাট,
ফ্যাসিবাদ আর মবতন্ত্রের ভাঙো শঠতার হাট।
ভয়তন্ত্রের মরণ-নেশা তোরা কররে চুরমার,
অধিকার-হারা মানুষের তরে আনরে সুবিচার।

চাঁদাবাজি আর সন্ত্রাসের ঐ টুটি চিপে ধর আজ,
খুন-গুম-ধর্ষণে রুধিতে পররে রণ-সাজ।
কাপাসিয়া গড়ার অঙ্গিকারে চলরে দুর্জয় বেশে,
গণতন্ত্রের নিশান ওড়াও এই বাংলার দেশে!

জাগো রে জোয়ান, হানো খরশান—বিজয়ের উল্লাসে,
মুক্তির সুখ ফুটে উঠুক ঐ দুঃখীর মৃদু হাসে।
-----------------------------------------------------


০২-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026