অমর প্রাণের স্মরণে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
অমর প্রাণের স্মরণে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
----------------------------------------
উনিশশো ঊনআশি তেশরা মার্চের সেই বেলা,
রাজেন্দ্রপুর পথে সাঙ্গ হলো যে জীবনখেলা।
আটত্রিশ বছরের সেই সে দীপ্তিময় প্রাণ,
দুর্ঘটনায় হলো স্তব্ধ আজিকে মরণ গান।
কাপাসিয়া পাইলট হাই স্কুলের প্রিয় প্রাঙ্গণ
নূরু স্যারে খুঁজিয়া আজো কাঁদে ছাত্রের মন।
ইংরেজি সাহিত্যের ছিল যাঁর অনন্য মেধা,
ব্যক্তিত্বে অতুলন মনে তাঁর ছিল না দ্বিধা।
আদর্শের বাতিঘর ছিলেন নিবেদিত প্রাণ
জ্ঞানের আলোতে তিনি গেয়েছেন জীবনের গান।
আত্মীয় ও সুহৃদ কাঁদে আজো স্মৃতির ঘোরে,
অগণিত ছাত্রেরা শ্রদ্ধা জানায় দু'হাত ভরে।
গুণগ্রাহী ভক্তের হৃদয়ে তিনি যে চিরকাল,
মোরা কি ভুলিতে পারি সেই সে মহৎ গুণী বিশাল?
পরম করুণাময় আল্লাহ্ মেহেরবান স্বামী,
জান্নাতবাসী করো এই নিবেদন দিবা-যামী।
স্মৃতির অতল তলে হারিয়ে গিয়েও তুমি আছ,
আমাদের ভালোবাসায় আজও তুমি যে একা বাঁচ।
রয়ে গেল শূন্যতা শোকাতুর এই ধরণীর তলে,
তোমারে স্মরিয়া আজ বক্ষ ভাসে যে নয়নজলে।
----------------------------------------------------------------------
০৩-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।